বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সাবেক তিন সিইসির বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষণা: রবিবার আবেদন

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১০ Time View

অনলাইন ডেস্ক ॥
বিএনপি আগামীকাল রবিবার (২২ জুন) দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। শনিবার (২১ জুন) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে বিএনপি মামলা করবে। এ লক্ষ্যে মামলার আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধিদল প্রথমে নির্বাচন কমিশনে (ইসি) যাবে। এরপর প্রতিনিধিদলটি বেলা পৌনে ১১টায় শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন জমা দেবে।

তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই মামলা দায়ের করতে যাবে, যার নেতৃত্বে থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করতে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীনে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেএম নূরুল হুদার অধীনে এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে সম্পন্ন হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102