বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়া: ক্রেমলিন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক॥
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ উল্লেখ করেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত।

তবে পেসকভ এ-ও বলেন, “বর্তমানে আমরা অন্তত ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা গ্রহণ বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখছি না।”

যদিও ইরান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, মস্কো বহু বছর ধরেই ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। ইসরায়েলকে নিজেদের থেকে দূরে ঠেলে না দেওয়ার কৌশল অবলম্বন করছে রাশিয়া।

মস্কোর স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের সহকারী অধ্যাপক নিকোলাই সুরকভ আল-জাজিরাকে জানান, রাশিয়া অত্যন্ত জটিল ভারসাম্যের খেলা খেলছে এবং দেশটি আন্তরিকভাবেই একটি রাজনৈতিক সমাধান চাইছে।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলায় “গভীরভাবে উদ্বিগ্ন” বলে জানিয়েছেন। একইসাথে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই উত্তেজনার মধ্যে “আগুনে ঘি ঢালার” অভিযোগ এনেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102