বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফরিদপুরে র‌্যাবের অভিজানে গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০৩ Time View

মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥

ফরিদপুরের ভাঙ্গা থেকে আনুমানিক ৩ লাখ টাকা মূল্য ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪ লাখ টাকার ১ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১০ ফরিদপুর
গ্রেপ্তারকৃতরা হলেন- রাবেয়া বেগম, জাহানারা বেগম, জামাল উদ্দিন ও সোহেল শেখ।

রবিবার (১৫ জুন) বিকালে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এসময় দোলা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালামাল রাখার বক্সের ভেতরে ট্যাগ নং- ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ রাবেয়া বেগম ও জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়, একই দিনে ভাঙ্গা থানাধীন নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল উদ্দিন ও সোহেল শেখ নামের আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102