বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সংবিধান সংস্কারের পথ পদ্ধতি নিয়ে সমঝোতা না হলে তা হবে শহীদদের রক্তের সাথে প্রতারণা

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি !
নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতা ইতিবাচক কিন্তু সংবিধান সংস্কার বিষয়ে সমঝোতা না হলে তা হবে শহীদদের রক্তের সাথে প্রতারণা, পাবনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বক্তারা এ কথা বলেন। পাবনার আমিনপুর উপজেলায় রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা জেলা কমিটির উদ্যোগে ১৪ জুন এক জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা একই সাথে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কার সভার দাবী করেন। তারা অভিযোগ করেন নির্বাচনের তারিখ নিয়ে বড় দলগুলো যত উদবিগ্ন, সরকারও সেসব চাপ নিয়ে যত পেরেশান; সংবিধান সংস্কারের একটা টেকসই পথ পদ্ধতি নিয়ে তারা ততই উদাসীন।

এ উদাসীনতায় ৯০ সালের তিন জোটের রুপরেখা ব্যর্থ করে দেবার মতো ষড়যন্ত্রও থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অভ্যুত্থানের শহীদদের আত্মদানের পরও যদি বড় দলগুলোর অনিহায় সংবিধান সংস্কার টেকসই পদ্ধতিতে না হয়, তাহলে তা শহীদদের রক্তদানের সাথে প্রতারণা হবে।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক (ভারপ্রাপ্ত) সোহেল শিকদার, অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, জাতীয় সমন্বয়ক লিটন কবিরাজ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম, পাবনা জেলা কমিটির আহ্বায়ক শেখ নাসিরউদ্দীন, সদস্য মো: মাহাতাব, আঙ্গুর বিশ্বাস, আলতাফ হোসেন, রিপন শেখ ও রাষ্ট্রচিন্তার সদস্য সাদ্দাম হোসেন। সভার সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য সচিব মাসুদ রানা, সঞ্চালনায় ছিলেন যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102