বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

এখানে দলের নির্দেশে এসেছি, হঠাৎ করে আসি নাই: শহিদুল ইসলাম বাবুল

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৫ Time View

মো:সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের নির্দেশে এসেছি, উড়ে এসে জুড়ে বসতে আসিনাই । আন্দোলন-সংগ্রাম শেষে রাতের বেলায় টিভির টকশোতে শেখ হাসিনাকে এক বিন্দু ছাড় দিয়ে কথা বলিনাই, অস্ত্রের মুখে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি।
শনিবার (১৪ জুন) দুপুরে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের হলপাড়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিন এ কথা বলেন।

তিনি আরও বলেন যে, বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী রমজানের পূর্বে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে।আগামী রমজানের আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদপুর-৪ আসনকে আওয়ামী লীগের ঘাঁটি থেকে বিএনপির ঘাঁটিতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আপনাদের সমর্থন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আসন ফরিদপুর-৪ কে মডেল আসন হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই।

সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ যুবদলের নেত্রী বিন্দু, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্হিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102