বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হলে গণঅভ্যুত্থান অনিবার্য: নাসির উদ্দিন পাটওয়ারী

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৪ Time View

অনলাইন ডেস্ক ॥

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেছেন, নিছক কোনো নির্বাচন আয়োজনের জন্য দেশের মানুষ সরকারকে ক্ষমতায় বসায়নি। গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের মূল আকাঙ্ক্ষা ছিল প্রথমে বিচার সম্পন্ন করা, একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, ১৯৯০ সালের পর একটি সামাজিক চুক্তির আভাস তৈরি হয়েছিল, কিন্তু সেটিকে সঠিক পথে না নিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়। সেই একই ভুল আর হতে দেওয়া যাবে না। তবে, দেশের মাটি এবং শহীদদের রক্তের প্রতি অসম্মান দেখিয়ে বিদেশে বসে রাজনৈতিক বৈঠক হচ্ছে, যেখানে জনগণের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নেই।

নাসির উদ্দিন অভিযোগ করেন, সরকারের উচিত ছিল দেশের মাটিতে বসে জনগণের সঙ্গে কথা বলা এবং শহীদ ও আহতদের পরিবারের কষ্ট বোঝার চেষ্টা করা। তিনি দাবি করেন, সরকার ও একটি বিশেষ রাজনৈতিক দল লন্ডনে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের সার্বভৌমত্বের পরিপন্থী।

তিনি আরও বলেন, সরকার কেবল একটি দলের সঙ্গে আলোচনা করছে, জনগণের সঙ্গে নয়। এর ফলে দেশে একটি গভীর রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটায়, তবে নতুন একটি গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে।

নাসির উদ্দিন পাটওয়ারী জানান, ‘জুলাই ঘোষণা’র দাবিতে বিচার প্রক্রিয়া, সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নতুন সংবিধান প্রণয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এ পর্যন্ত সরকার এসব বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “আপনারা বিচার ও সংস্কারের প্রক্রিয়া সম্পন্ন না করে শুধুমাত্র নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই ধারা অব্যাহত থাকলে জনগণ নতুন করে আন্দোলনে নামবে এবং এনসিপি জনগণের পাশে থাকবে।”

তিনি বিএনপিকেও সমালোচনা করে বলেন, বিএনপি আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, এখন রোজার আগেও নির্বাচন হতে পারে বলছে। কিন্তু তারা শহীদদের বিচার ও সংস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নিচ্ছে না। এটিকে তিনি জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে উল্লেখ করেন।

নাসির উদ্দিন পাটওয়ারীর মতে, একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য বিচার, সংস্কার এবং একটি নতুন সংবিধান অপরিহার্য। এই তিনটি শর্ত পূরণ না হলে, নির্বাচন হবে শুধুমাত্র একটি দলের নির্বাচন, জনগণের নয়। তিনি মনে করেন, বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথে উত্তরণের ওপর নির্ভর করছে, আর তা সম্ভব হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে একটি নতুন রাজনৈতিক চুক্তির মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102