বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফরিদপুরে জজ আদালতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৩৩ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরে ফারুক তালুকদার (৩৬) নামে এক ইজিবাইকচালকে হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া একই মামলায় অপর একটি অপরাধের ফৌজদারি ধারায় আসামিদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিচারক জনাব অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের আনিস মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের মো. শহীদ শেখ, বালিয়াডাঙ্গী গ্রামের মো. শাহজাহান শেখ ও বারুইপাড়া গ্রামের মো. শামীম ওরফে ভাগ্নে শামীম।

রায় ঘোষণার সময় আসামি আনিস মল্লিক ও শহীদ শেখ আদালতে হাজির ছিলেন। অন্য দুই আসামি শাজাহান শেখ ও শামীম ওরফে ভাগ্নে শামিম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ইজিবাইক চালক ফারুক তালুকদার (৩৬) রাজবাড়ী জেলার সদর উপজেলার পাচুরিয়ার গোপ্তো মানিক গ্রামে মৃত সিদ্দিক তালুকদারের ছেলে। ২০২০ সালের ৬ই মার্চ ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর শ্মশানঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় বিভিন্ন জিনিসের পাশাপাশি একটি খেলনা পিস্তল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ফরিদপুরে যাওয়ার কথা বলে ফারুকের ইজিবাইক ভাড়া করে দুর্বৃত্তরা। এরপর ঘটনাস্থলে এনে তাকে হত্যা করে ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশ কো খবর দেয়।পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্দের জন্য পাঠিয়ে দেয়।

মামলায় নিযুক্ত সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট রকিবুল ইসলাম রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করনে তিনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102