রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ফরিদপুরে ঈদ কে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যলয় এক সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১৫ Time View

ফরিদপুর প্রতিনিধ ॥
ফরিদপুর জেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ঝামেলাহীন, সুষ্ঠুভাবে নির্বিঘ্নে ঈদ যাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এবারে ঈদে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও উচ্চস্বরে সাউন্ড ব্যবহার।বুধবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। সভায় ঈদের নামাযের সময় নির্ধারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক বলেন, ‘ফরিদপুরবাসী যাতে পবিত্র ঈদ-উল-আযহা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পালন করতে পারে সে জন্যে প্রশাসন পদক্ষেপ নেবে। পশুর হাটগুলোতে যাতে ক্রেতা ও বিক্রেতারা কোনো ধরনের সমস্যায় না পড়ে সে ব্যবস্থাও নেয়া হয়েছে। আশা করি কোনো সমস্যা ছাড়াই সকলে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবে।’

তিনি বলেন, ঈদের সামনে কোন রকম চাঁদাবাজি প্রশাসন সহ্য করবে না, এজন্য পুলিশ প্রশাসন র‍্যাব এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ঈদের এই আনন্দকে বিঘ্নিত হয় এমন কোন কর্মকান্ড কাণ্ড কোনভাবেই করা যাবে না। আতশবাজি ফটকা ফোটানো এবং উচ্চস্বরে সাউন্ড ব্যবহার করা যাবে না।

এ সময় স্বভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক চৌধুরী রওশন ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী বাকাহিদ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সদর ইউএনও ইসরাত জাহানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার ভিডিপি, র‌্যাব-১০সহ বিভিন্ন সরকারী দফতরের প্রতিনিধি ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় শহরের চাঁনমারি ঈদগাহ ময়দানে। নামাজের ইমামতি করবেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102