বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভারত যুদ্ধ শুরু করেছে, শেষ করবে পাকিস্তান: সিরাজ-উল-হক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক॥
জিও নিউজের সূত্র অনুসারে, পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক প্রধান সিরাজ-উল-হক সম্প্রতি একটি ভিডিও বার্তায় মন্তব্য করেছেন, ভারত যদি যুদ্ধ শুরু করে, তবে পাকিস্তানই সেই যুদ্ধের অবসান ঘটাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ভিডিও বার্তায় সিরাজ-উল-হক ভারতীয় হামলার দ্রুত জবাব দেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান। তিনি আরও বলেন, সমগ্র জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং সতর্ক রয়েছে।

সিরাজ-উল-হক জোর দিয়ে বলেন, পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনী ও জনগণ একই অবস্থানে রয়েছে। তিনি আরও মন্তব্য করেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে ভারত নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।

সিরাজ-উল-হক বলেন, “ভারতের শুরু করা এই সংঘাতকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যাওয়ার ক্ষমতা এবং কর্তৃত্ব এখন পাকিস্তানের হাতে রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102