বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের স্বীকৃতি দেওয়ার দাবি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক॥
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়েছে। আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে “গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের সদস্য সচিব মো. মিয়া হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্য ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আবদাল আহমেদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা।
সকল গণমাধ্যমকর্মীর জন্য একটি অভিন্ন বেতন কাঠামো প্রণয়ন করা।
নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি স্বাধীন প্রেস কমিশন গঠন করা।
তথ্য জানার অধিকার ও সাংবাদিকতার অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা।
ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অনুমোদনের জন্য যথাযথ আইন প্রণয়ন করা।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমের সংস্কার এবং এর অধিকার সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102