বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ Time View

বিশেষ প্রতিনিধি॥
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৭ এপ্রিল) কমিশন এই গেজেট জারি করে।

এর আগে, গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কি না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভায় বসেন এবং রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে শেখ ফজলে নূর তাপস ৪,২৪,৫৯৫ ভোট পেয়েছিলেন, যেখানে ইশরাক হোসেন পেয়েছিলেন ২,৩৬,৫১২ ভোট। এরপর নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা করেন ইশরাক হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102