বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল, উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ Time View

অনলাইন ডেস্ক॥
আগামী মঙ্গলবার, ২৯ এপ্রিল, পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হতে যাচ্ছে। ওই দিন ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ফ্লাইটটি রাত সোয়া ২টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ বছর সরকারিভাবে ১১২ জন এবং বেসরকারিভাবে ১ হাজার ৭৪৩ জন গাইড হজযাত্রীদের সাথে থাকবেন। এছাড়াও, ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এয়ারলাইন্স এবং নাস এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে। ৩১ মে হজের শেষ ফ্লাইট সৌদি আরব যাবে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সাউদিয়া এয়ারলাইন্স ৮০টি এবং নাস এয়ারলাইন্স ৩৪টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের পরিবহন করবে। একই সংখ্যক ফিরতি ফ্লাইট পরিচালনা করবে এই তিনটি এয়ারলাইন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102