বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

হজ যাত্রীরা এবার আধুনিক সেবার আওতায় আসছেন : ধর্ম উপদেষ্টা

Coder Boss
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৭ Time View

অনলাইন ডেস্ক॥
ড. আ ফ ম খালিদ হোসেন, অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা বলেছেন, এবার আধুনিক প্রযুক্তি তথা অ্যাপ ও ডিভাইসের সুযোগ-সুবিধার আওতায় আসছেন হজ যাত্রীরা। পবিত্র হজ পালনের জন্য হজ এজেন্সির (হাব) সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার নির্দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আদর্শনগর এলাকায় জামিয়া তা’লীমিয়া মাদরাসার জমি ক্রয় উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এবার আশকোনায় হজ ক্যাম্পে প্রি অ্যারাইভাল ভিসার পাশাপাশি হাজীদের লাগেজে ডিভাইস লাগিয়ে দিবে। এতে হাজীদের সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশে বসে পরিবারের সদস্যরা জানতে পারবেন স্বজনদের অবস্থান।

তিনি বলেন, অসুস্থদের সেবায় ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট নিয়ে যাওয়া হবে। অপারেশন ও ডায়ালাইসিস রোগীদেরও সকল ধরনের ব্যবস্থা থাকবে।

বিশ্বে একইদিনে ঈদ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবনার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আলেম ওলামাদের ভিন্নমত রয়েছে। এ বিষয়ে বিজ্ঞ আলেম মুফতি সাহেবরা বসে সিদ্ধান্ত নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102