সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

বাংলাদেশকে আমরা তরুণদের হাতে তুলে দিতে চাই : জামায়াত আমির

Coder Boss
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৪ Time View

অনলাইন ডেস্ক॥
শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর আর্দশ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ সবাইকে সম্মান করবে, ভালোবাসবে- সে বাংলাদেশ আমাদের দান করেন।

তিনি বলেন, হে তরুণ যুবকেরা তোমরা জেগে ওঠো, যে সমাজে তরুণরা জেগে উঠে সে সমাজকে আল্লাহ বদলায় দেন। আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন, আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই। যুবক সন্তানদের এখন থেকে তৈরি করার আহ্বান জানান জামায়াতের আমীর।

শনিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর আর্দশ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের নিহত ও আহতদের রক্ত, জীবন ও আবেগকে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি, কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি। কিন্তু এ আহ্বান কেয়ামত পর্যন্ত জানাবো না।’

দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা, অধ্যায় তৈরি না হয়। তার থেকে ফিরে আসুন। ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102