রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

দলীয় প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী, নির্দলীয় হবেন রাষ্ট্রপতি

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২১৬ Time View

অনলাইন ডেস্ক॥
প্রধানমন্ত্রী হতে পারবেন না কোনো দলের প্রধান এমন প্রস্তাব করেছে নির্বাচন সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি জানান, ১৬টি ক্ষেত্রে প্রায় ১৫০টি সুপারিশ দেওয়া হয়েছে। ‘ভাঙা’ নির্বাচনব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে এই সুপারিশগুলো করা হয়েছে।

উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে :
>> জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে।
>> দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর কেউ যেন রাষ্ট্রপতি না হন।
>> রাষ্ট্রপতি হবেন নির্দলীয়।
>> একই সঙ্গে কেউ প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান পদে থাকতে পারবেন না।
>> সংসদের উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে।
>> উচ্চকক্ষের অর্ধেক সদস্য হবেন দলীয়, বাকি অর্ধেক হবেন নির্দলীয়। নির্দলীয় সদস্যদেরও রাজনৈতিক দলগুলোই মনোনয়ন দেবে। কিন্তু সেখানে সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিত্ব থাকবে।
>> সংসদে নারী প্রতিনিধিত্ব নির্ধারণ হবে ঘূর্ণায়মান পদ্ধতিতে।
>> সংসদের আসন ১০০টি বাড়ানো। এর মধ্যে এক-চতুর্থাংশ নারীদের জন্য সংরক্ষিত করা এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা। যার মাধ্যমে নারীরা সরাসরি নির্বাচিত হবেন।
>> কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।
>> কোনো দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না।
>> বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে।
>> তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেওয়া।
>> ২০ জন সদস্য নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102