রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

দৌলতপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ২২৩ Time View

দৌলতপুর, (কুষ্টিয়া) প্রতিনিধি॥
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই -প্রতিপাদ্য ধারণ করে কুষ্টিয়ার দৌলতপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে তারুণ্যের উৎসব , ক্রীড়া প্রতিযোগীতা এবং পিঠা উৎসব।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব, তৌফিকুর রহমান।

আজ সোমবার (১৩ জানুয়ারী) দুপুর ১২ টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্ব উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “তারুণ্যের শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এটি আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।”

উৎসবের আয়োজনে থাকছে পিঠা উৎসব,ভলিবল, ক্রিকেট টুর্নামেন্ট, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, প্রতিভা অন্বেষণ কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান।

এই উৎসবটি স্থানীয় তরুণদের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি ঐতিহ্য এবং সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার এক ব্যতিক্রমী প্রয়াস হিসেবে ইতিমধ্যে প্রশংসা অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102