রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

কবিতা-১ ও কবিতা-২

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৩২৪ Time View

কবিতা-১

“স্মৃতি”
– শেখ মোহাম্মদ রুহুল আমিন

ওগো কেন তুমি মোর স্মৃতি।

হৃদয়ে কেন দাও ব্যাথা কেন তীব্রতিক্ত তোমার প্রীতি।

ওগো কেন তুমি মোর স্মৃতি।

তুমি তো লাজুক সুজন, শোননা ভোরের কুজন। ওগো কেন তুমি মোর স্মৃতি।

ভোরের শিশির পাখির কলোরব, বৃক্ষের মনোহর মানবের হিল্লোল বয়ে আনে তোমার সুরেরও গিতি ওগো কেন তুমি মোর স্মৃতি।

বরর্ষার জ্বল, নদীর কল্লোল তাঁরার ঝিঁকিমিকি চাঁদের মিতালী বয়ে আনে তোমার সুরেরও গিতালী ওগো কেন তুমি মোর স্মৃতি।

কতনা সুন্দর মনোহর এই ধরণী মধু মাখা বিধুর তাহা তার কাছে তুমি হীরামনি ওগো কেন তুমি মোর স্মৃতি।

মানব বেশে চলে যাও ফেলে যাও স্মৃতি, মুছে দাও হৃদয়ের শোনিতের দাগ দাও তুমি তীব্র তৃপ্তি ।

ওগো কেন তুমি মোর স্মৃতি।

অবসান হয়ে যাবে করবেনা সমাপ্তি বয়ে আনে স্মরনের ছবি, এটাই কি তবোরীতি, সমাপ্তিতে ঘটবেনা সমাপ্তি

যা অবসরে গীতিকায় লিখিবে কোন এক কবি। ওগো কেন তুমি মোর স্মৃতি।

কবিতা-২
“নববর্ষ”
– শেখ মোহাম্মদ রুহুল আমিন

তোমায় জানাই নববর্ষ, হাজার ফুলের শুভেচ্ছা।

প্রভু কৃপা করতঃ মোর কামনা, তোমায় করব গোলাপ অর্পন ইহা হল মোর বাসনা।

হাসি মুখে নিও ফুল তার পরে হায়, রেখে দিও অন্তরায় যদিও সে ফুল শুকায়।

অসংখ্য বন্ধন মাঝে মহানন্দ্রময়, এই বসুধার হৃদয় খানি ভরি বারংবার তোমার অমৃত সুধা ঢালি দিবে অবিরত নানা বর্ণ গন্ধময়।

জীবনটাকে ভরিবে লক্ষবর্তিকায়। জালিবে আলো ঐশিখায়।

তোমার হৃদয় মন্দিরের মাঝে ইন্দিয়ের দ্বার রুদ্ধ করি আস্বাধন সে নহে আমার যা কিছুআনন্দ্র আছে।

হাসি উল্লাস গানে, আনন্দ্র রবে তার মাঝখানে।

হে নববর্ষ তুমিতো অনন্ত যৌবনা, নবীনকে স্বাগতম, প্রবীন কে কর উদ্দীপনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102