সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে সেনাবাহিনীসহ সব বাহিনী পঞ্চগড়-১: নওশাদ জমিরের পক্ষে ধানের শীষের গণজোয়ার, কাল মাঠে নামছেন জমির উদ্দিন সরকার জাজিরায় যৌথবাহিনীর অভিযান: ককটেল ও সরঞ্জামসহ বোমা তৈরির কারিগর গ্রেপ্তার রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে: মির্জা ফখরুল শরীয়তপুরের ভেদরগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি এক মঞ্চে ধানের শীষ প্রতীকে ভোট চায় আমাকে ভোট না দিলেও ভোটকেন্দ্রে যাবেন-গয়েশ্বর রায় ‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা

কৃষিপণ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন

Coder Boss
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৭৪ Time View

প্রেস বিজ্ঞপ্তি ॥
কৃষকের উৎপাদিত ফসলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য সরকারি ভাবে নির্ধারণের দাবিতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে ১ জানুয়ারি ২০২৪ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ। অধুনা শিল্প, সেবা, জনশক্তি রপ্তানি সহ নানাবিধ খাত এগিয়ে আসায় কৃষির ভূমিকা কিছুটা কমে আসলেও সবচাইতে প্রাথমিক এবং মৌলিক খাত হিসাবে কৃষির অবদান এককভাবে এখনো সবচেয়ে বেশি। আমাদের কৃষি চলছে দৃশ্যত পরিকল্পনাহীন ভাবে। কৃষির সাথে জড়িত কৃষকদের অর্থনৈতিক এবং শারীরিক অবস্থা ভয়াবহ,— এর মধ্যে সবচাইতে ভয়াবহ হলো ভূমিহীন নারী—পুরুষ কৃষকদের অবস্থা। কৃষকদের দুরাবস্থার অন্যতম কারণ কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া ও বেশির ভাগ লাভ মধ্যস্বত্ত্বভোগীদের পকেটে পাওয়া। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে কৃষকের উৎপাদিত ফসলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য সরকারি ভাবে নির্ধারণ করতে হবে। হাট—ঘাট থেকে জমিদারী প্রথা উচ্ছেদ করতে হবে। ইজারা প্রথা বাতিল করতে হবে, খাজনা কমাতে হবে। লুটপাট বন্ধে কৃষিখাতের ভর্তুকি সরাসরি কৃষকের ব্যাংক হিসাবে পাঠাতে হবে। ২৫ হাজার পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে হবে।

তিনি আরো বলেন, কৃষি, কৃষক এবং ভূমিহীনদের সমস্যা সমাধানের লক্ষ্যে ভূমিহীন প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি আলাদা কমিশন গঠন করতে হবে। ভূমি সংস্কার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং প্রকৃতিবান্ধব আধুনিক কৃষি পদ্ধতি প্রচলনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। খাসজমি যথাযথভাবে চিহ্নিত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বন্টনের ব্যবস্থা করতে হবে। খাল—বিল—জলাশয় অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন জেলে—কৃষকদের মধ্যে বরাদ্দ দিতে হবে এবং বরাদ্দ কমিটিতে ভূমিহীনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সভাপতি মিন্টু রহমান, সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সহ—সাধারণ সম্পাদক শাহিন আলম, অর্থ সম্পাদক শামসুদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক মোঃ মহসিন, ঢাকা জেলার আহ্বায়ক শামিল রহমান, ছাত্রনেতা ইসহাক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102