বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সালথায় বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্তু বিতরণ

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর ২ এর শীতার্তদের মাঝে শীতবস্তু বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই শীতবস্তু বিতরণের আয়োজন করেন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সুশীল সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এম ডি জাহিদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, বি এনপি সিনয়র নেতা মোঃ ফিরোজ খান, সাবেক চেয়ারম্যান আটঘর ইউনিয়ন।

যুবদল নেতা এ্যাডঃ আজিজুর রহমান লিটন, হাসান আশরাফ, এনায়েত হোসেন, বালাম হোসেন, মিরান হুসাইন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, ইয়াসিন বিশ্বাস, সজিব, খোকন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মাতুব্বর, সেচ্ছাসেবক দল নেতা আকুব্বর মাতুব্বর, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সদস্য সচি তাজুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ সাইফুল ইসলাম, সোহাগ প্রমুখ। এছাড়াও বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নিজেদের মধ্যে যদি আপনাদের একাত্মতা না থাকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন তাহলে আমাদের দলের মধ্যে ঘাপটি মারা যে বেইমানরা আছে তারা সূযোগ নিবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী দলের নামে কেউ যদি বাংলাদেশের কোন প্রকার চাঁদাবাজি দখল বাজি করে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে।

১৭ বছর আনাচকানাচে থাকার পরে যদি আমাদের কোন নেতাকর্মীর কারণে জাতীয়তাবাদী দলের মত এমন একটি দলের বদনাম হয় সেই নেতা কর্মীর দায়িত্ব আমরা নিব না।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা কায়েম করতে হলে জনাব তারেক রহমানের দ্বারা প্রণীত সকল রাজনীতি দল যারা ফ্যাসিবাদী আন্দোলনে ছিলো তারা প্রণীত বিএনপি প্রণীত ৩১ দফা এক থেকে ৩১ দফা আপনাদের মুখস্থ করতে হবে আয়াত্ত করতে হবে এবং সারা সালথা উপজেলায় প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।

এই ৩১ দফা হচ্ছে আগামীদিনের নতুন বাংলাদেশ গড়ার মূলমন্ত্র। একটি নতুন বাংলাদেশ গড়তে একটি উন্নয়নে বাংলাদেশ গড়তে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে একটি মানবিক বাংলাদেশ গড়তে যা যা কিছুর প্রয়োজন তা এই ৩১ দফায় আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102