বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঢাকার ধামরাইয়ের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

বিশেষ প্রতিনিধি ॥
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮শে ডিসেম্বর) রাতে ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এসব আয়োজনে করা হয়। পৌরসভার ১ নং ওয়ার্ডের বকুলতলা কালী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০, বিএনপির’র সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ সফা বাস্তবায়ন করতে হবে এবং ধামরাইতে ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইয়ের হাত দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. আসিফুর রহমান খান মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি ধামরাই থানা বিএনপির মো. আনসার আলী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি খন্দকার আবু তাহের মুকুট।অনুষ্ঠানগুলো পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাবেক সহ-সভাপতি ঢাকা জেলা যুবদলের মো. জাবেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মো. সাইদুর রহমান,মো. লোকমান হোসেন, মো. হাবিবুর রহমান, মো. এবাদুল হক জাহিদ এবং বিভিন্ন ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102