রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক ॥
গত ২৫ ডিসেম্বর, আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে রাশিয়া।এ ঘটনায় দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। খবর রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের ড্রোন প্রতিহতের সময় ভুল করে যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করা হয়। বিমানটি রুশ শহর গ্রোজনিতে ল্যান্ডিংয়ের কথা থাকলেও অঞ্চলটি ইউক্রেনের ছোঁড়া ড্রোন হামলার শিকার হয়। তখন মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকানোর চেষ্টা করে। সে সময় ভুলবশত আজারবাইজানের বিমানটি টার্গেট হয়। বিবৃতিতে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ভ্লাদিমির পুতিন।

প্রসঙ্গত, গত বুধবার এমব্রেয়ার ১৯০ নামক বিমানটি ৬৭ জন আরোহী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রওয়ানা দিয়েছিল। একপর্যায়ে কাজাখস্তানের শহর আকতাউয়ের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির ৩৮ জন যাত্রী নিহত হন। অলৌকিকভাবে বেঁচে যান ২৯ জন যাত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102