মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ Time View

অনলাইন ডেস্ক॥
খুলনায় বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফাউন্ডেশন এবং লাভ এন্ড হোপ ফাউন্ডেশন কানাডা – এর যৌথ আয়োজনে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রোটারিয়ান মঞ্জুর চৌধুরীর অর্থায়নে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে খুলনা সিটি কর্পোরেশনের জিন্নাহ পাড়া মুক্তা বাজারের আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ১০০০ জন অসহায় দরিদ্র মানুষের পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও খাবার বিতরণ করা হয়। উক্ত আয়োজনটির সঠিক মনিটরিং করেছেন আস্থা ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ সেচ্ছাসেবী কর্মীবাহিনী।

 

শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান সজিবুল ইসলাম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এ সময় উপস্থিত ছিলেন, কেসিসি প্রশাসক কর্মকর্তা (৩০ নং ওয়ার্ড এর নাগরিক সেবার দায়িত্বপ্রাপ্ত) রোটা: মোল্লা মারুফ রশিদ, রোটা: সরদার আবু তাহের, বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এর চেয়্যারম্যান মোঃ সজিবুল ইসলাম, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি এর আইটি অফিসার রিয়াদুল ইসলাম, আস্থা ফাউন্ডেশন এর চেয়্যারম্যান মোঃ ইসমাইল হোসেন, মহাসচিব জি এম সজীব মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাশিম হোসেন, এপিও গেজেট বিডি সত্ত্বাধিকারী মাহিন পারভেজ মুন্না, লবনচোরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত অতিথি মহোদয়গণ আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে আরো সহযোগিতামূলক প্রোগ্রাম করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102