বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

আজহারীর বয়ান শুনলেন লাখ লাখ মানুষ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩১০ Time View

কক্সবাজার প্রতিনিধি॥
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ইসলামি গবেষক ও জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর বয়ান শুনে কক্সবাজার ও বিভিন্ন জেলা থেকে আগত কয়েক লাখ মানুষ মুগ্ধ হলেন।

শুক্রবার (২৭ডিসেম্বর) কক্সবাজরের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন তিনি। রাত সাড়ে ৯টায় মঞ্চে ওঠেন ড. মিজানুর রহমান আজহারী। ৯টা ৩৫ মিনিট থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বয়ান করেন তিনি।

হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবি হযরত ওমর ফারুকের জীবনীসহ ২৪-এর গণঅভ্যুথান ও পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে অনুরোধ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে ওইদিন সকাল থেকে আজহারীর আসার খবরে মানুষের ঢল নামে কক্সবাজার এলাকায়। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিল ও আশপাশের এলাকা। তাফসিরকে কেন্দ্র করে ময়দানস্থলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আয়োজক কমিটি ও প্রশাসন। বসুন্ধরা মালিকানাধীন হেলিকপ্টারে করে এসেছেন তিনি।

এদিকে সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন, মনিরুল ইসলাম মজুমদার। মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হওয়ায় অতিরিক্ত মানুষের চাপে দুই কিলোমিটার এলাকাজুড়ে কাজ করছে না মোবাইল ইন্টারনেট।

রাতে মাহফিলস্থল ও আশপাশের এলাকা মহাজন সমুদ্রে পরিণত হয়। অনেককে দাঁড়িয়ে বয়ান শুনতে দেখা যায়।

পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী জানান, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসলিমদের ঢল নেমেছে। প্রায় ২ঘণ্টা বয়ান করেন তিনি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুরের বয়ান শেষ হয়েছে। মাহফিলে কয়েক লাখ মানুষের উপস্থিতি ছিল। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102