বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রশাসন ক্যাডারদের

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ Time View

নিজস্ব প্রতিবেদক॥
২৫ ডিসেম্বর রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বাসা)। এ ঘটনায় সুষ্ঠু তদন্তসহ স্বৈরাচার দোসরমুক্ত সচিবালয়ের কার্যক্রম সক্রিয় রাখতে সরকার সফল হবে বলে জানান।

বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা উল্লেখ করে আজ (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষজ্ঞগণের মতে, বড় দিনের ছুটির পর রাতে জনমানবহীন অবস্থায় সংঘটিত ঘটনাটি সুপরিকল্পিত। কারো মতে নাশকতামূলক কাজের পেছনে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শেখ হাসিনার মদদপুষ্ট তথা স্বৈরাচারের দোসররা এখনও কর্মরত রয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসরদের অনেকের এখনো সচিবালয়ে প্রবেশের পাস থাকায় অবৈধভাবে প্রবেশের সুযোগ পাচ্ছে।

স্বৈরাচারের দোসরদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় ঘটনাটির সঙ্গে ফ্যাসিবাদী গোষ্ঠির কোন সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।

বাসা আরও বলেন, সম্প্রতি সচিবালয় ঘিরে আনসার বিদ্রোহ এবং বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আত্মগোপনে থাকা ফ্যাসিস্ট সমর্থিত অপশক্তি সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ায় নানান ধরনের অপপ্রচার করে সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টাও করেছে। এই ঘটনার পেছনে দেশবিরোধী সেই চক্র জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। সচিবালয়কে স্বৈরাচারের দোসরমুক্ত করাও এখন জরুরি জানান বিজ্ঞপ্তিতে।

বাসা আরও জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অপরিণামদর্শী ও অযৌক্তিক লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসও চলছে। এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িতদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবিও জানান।

প্রশাসন ক্যাডারদের সংগঠন জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের সদস্যরা দেশের তৃণমূল প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করে থাকেন। ক্রান্তিলগ্নে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে তখন থেকেই প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মাঠ প্রশাসন ও সচিবালয়ে বিপ্লবী সরকারের এজেন্ডা এবং পলিসি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংস্কার কার্যক্রম বাস্তবায়নসহ সরকারকে স্থিতিশীল রাখতে এবং সর্বত্র সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন ও জনমুখী রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ স্বৈরাচার দোসরমুক্ত সচিবালয়ের কার্যক্রম সক্রিয় রাখার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার সফল হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102