রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

শামা ওবায়েদ রিংকু কে নিয়ে মিথ্যা মন্তব্য করায় বিক্ষোভ মিছিল

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথায় প্রবাসী সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাইফুল আলমের এর সভাপত্তিত্বে ও ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরীর ইমদাদ আলী সিদ্দিকী খসরু, বিএনপি নেতা হাজী রাশেদ মাতুব্বর, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান লিটন, যুবদল নেতা শাফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল আলম।

সালথা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম, যুবদল নেতা জামাল হোসেন বালাম ,শাহ মো. ফয়জুর রহমান,কাজী মতিয়ার রহমান, মাহফুজুর রহমান, ইয়াসিন বিশ্বাস, শ্রমিকদল সভাপতি কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দল নেতা ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর, ছাত্র দল নেতা সোহাগ হোসেন, রাকিব সরদার,আমিনুর রহমান প্রমূখ।

এ ছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শামা ওবায়েদ কে হেয় প্রতিপন্ন করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরণের মিথ্যা গুজব ছাড়াচ্ছে। যা ফরিদপুর-২ আসনের জনগন মেনে নেবে না। আমরা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102