মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

ডিএমখালি ইউনিয়নে ৬, ৭ ও ৯ নং ওয়ার্ডের বিএনপি’র সাংগঠনিক আলোচনা সভা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ Time View

আতিকুর রহমান, শরীয়তপুর প্রতিনিধি॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএন পি) সখিপুর থানা শাখার ডি এম খালি ইউনিয়ন ৬, ৭ ও ৯ নং ওয়ার্ডের (১৩ ডিসেম্বর) দেলোয়ার হোসেন মাঝির সভাপতিত্বে এবং আনিসুর রহমান সান্টু ঢালীর সঞ্চালনায় সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম সরদার সদস্য সচিব সখিপুর থানা বিএনপি। তিনি বলেন, বিগত দিনে যারা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ভাবে মামলা হামলায় শিকার হয়েছেন তাদেরকে দলে যথাযথ মর্যাদা দেওয়া হবে। দলকে সুসংঘঠিত করার লক্ষ্যে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি করা হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর গণমানুষের নেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরণ কে বিজয়ী করার লক্ষ্যে একতাবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমল হক নান্টু মালত যুগ্ম আহ্বায়ক সখিপুর থানা বিএনপি, নুরুল ইসলাম বেপারী যুগ্ন আহ্বায়ক সখিপুর থানা বিএনপি, ফাইজুল ইসলাম সরদার আহ্বায়ক সখিপুর থানা স্বেচ্ছাসেবক দল। তিনি বলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি নড়িয়া ও সখিপুর মা মাটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের নির্দেশ দলে কোন চাঁদাবাজ দখলদার মাদক ব্যবসায়ীদের কোন সুযোগ বা দলে নেওয়া হবে না। যারা তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এবং ৫ ই আগস্টের আগে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে লিয়াজু করে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করছেন এখন তাদেরকে কোন প্রকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যায়গা দেওয়া হবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন, সুরুজ মিয়া হাওলাদার সদস্য সচিব ডি এম খালি ইউনিয়ন বিএনপি, সাইফুল ইসলাম সরদার যুগ্ন আহবায় ডি এম খালি ইউনিয়ন বিএনপি, নজরুল ইসলাম বেপারি যুগ্ম আহ্বায়ক ডি এম খালি ইউনিয়ন বিএনপি, সেলিম বেপারী সাবেক সভাপতি সখিপুর থানা (জাসাস), পিংকু সরকার সাবেক সদস্য সচিব সখিপুর থানা স্বেচ্ছাসেবক দল, নান্নু মিয়া মাল যুগ্ম আহ্বায়ক সখিপুর থানা স্বেচ্ছাসেবক দল ও বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102