সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

প্রেস রিলিজ ॥
০৭-১২-২০২৪ তারিখে বেলা ১০:৩০টায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৪, সমিতির প্রকল্প প্রাঙ্গণ, বি-২ ভবন, বিজয় রাকিন সিটি, প্লট নং ১/২, ব্লক-ডি, সেকশন -১৫, কাফরুল, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভার সভাপতিত্ব করেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব এ.টি. আহমেদুল হক চৌধুরী। উক্ত সভায় বিগত ১৭-১২-২০২২ তারিখে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অর্থ সম্পাদক কর্তৃক পেশকৃত ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ অর্থ বৎসরের আয়-ব্যয় নিরীক্ষা হিসাব উপস্থিত সমিতির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

উপরোক্ত সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে সমিতির গঠনতন্ত্রের উপ-বিধির ৮(ঘ) ধারা অনুযায়ী, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মিজানুর রহমান-কে আহবায়ক করে সমিতির সদস্যগণের মধ্য হতে ০৭(সাত) সদস্য বিশিষ্ট বিষয় নির্বাচন কমিটি গঠিত হয়। উক্ত বিষয় নির্বাচনী কমিটি সমিতির সদস্যদের মধ্য হতে ১৫ (পনের) সদস্য বিশিষ্ট ২০২৫ এবং ২০২৬ মেয়াদের জন্য একটি নতুন কার্যনির্বাহী পরিষদের নাম প্রস্তাব করলে তা সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সমিতির নবগঠিত কার্যনির্বাহী পরিষদ (২০২৫ এবং ২০২৬) এর নেতৃবৃন্দ হলেন সভাপতি জনাব এ.টি. আহমেদুল হক চৌধুরী, সহ-সভাপতি (১) জনাব মোঃ শাহজাহান মিয়া, সহ-সভাপতি (২) জনাব মাহবুব-উল-আলম খাঁন, সাধারণ সম্পাদক জনাব মোঃ মোর্শেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এ.টি.এম. খালেদুজ্জামান, অর্থ সম্পাদক (১) জনাব মোহাম্মদ আজহারুল হক, অর্থ সম্পাদক (২) জনাব রায়হান উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক জনাব মোঃ আবদুল্লাহ-আল-মামুন, প্রচার সম্পাদক জনাব মফিকুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম নাজমা আরেফিন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব আনসার আলী খান, সদস্য (১) জনাব মোঃ আশিকুল হক চৌধুরী, সদস্য (২) জনাব মোঃ আবদুল হাই ও সদস্য (৩) অধ্যাপক ড. আরিফুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102