রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

সালথায় আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে আহত -১৫

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

মো.মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার আটঘর ইউনিনের গোয়ালপাড়া গ্রামে আ’লীগ ও বিএনপির মধ্যে এ সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকাল ৮ ঘটিকায় গোয়ালপাড়া গ্রামে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে। গত কাল সন্ধায়-স্থানীয় গোয়ালপাড়া বাজারে মোঃ বিল্লাল খান আওঃলীগের সাধারণ সম্পাদক আটঘর ইউনিয়ন, এর সমর্থক রুবেল মাতুঃ গং এবং বি,এনপিঃ সমর্থীত মোঃ রাশেদ মৃধা দেওয়ান মৃধা গংদের মধ্যে কথা কাটাকাটীর যের ধরে আজ সকাল ৮টায় দু গ্রুপে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে ৭/৮টি বাড়ী ঘর ভাংচুর হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জনের আহত হবার খবর পাওয়া গেছে। সংঘর্ষে দু-পক্ষেরই লোকজন আহত হয়েছে এর মধ্যে মোঃ হাসান-(৩০) পিং লুৎফর, জুলহাস-(২৫). আলহাজ-(২০) উভয় পিং কায়েম পারামানিক, মনোয়ারা বেগম (৩৫) স্বামী আবু তালেব পারামানিক গং ও বতু সিকদার (৪৭),শামচু সেখ (৪৫) সরিফুল মাতুব্বর (৩২) গং বেশি আহত হয়েছে।

মো. বিল্লান খান তিনি বলেন সকাল বেলা আমরা ঘুম থেকে উঠতে না উঠতে বিএনপির লোকজন এসে আমাদের বাড়িঘর ঘিরে ফেলে এবং ইট পাটকেল মারতে থাকে। তখন আমরা উপায় অন্ত না দেখে আত্মরক্ষার চেষ্টা করি।

এ দিকে বিএনপি নেতা মো. রাশেদ মৃধা জানান আমাদের লোকজন ইউনিয়র পরিষদ কার্যালয়ে কোন কাজের জন্য গেলে ওরা আমাদের লোকজনদের উপর হামলা করে এবং বাজারে গেলেও কোন না কোন বাহানা ধরে আমাদের লোকদের উপর অত্যাচার করে। কিছু বলতে না বলতে সংঘর্ষের সৃষ্টি হয়ে যায়, আমাদের কোন লোক ওই দিকে যাইতে পারে না।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন,সংঘর্ষের খবর ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত জনতা ও এলাকার পরিবেশ শান্ত করি।

এলাকায় থমথমে পরিস্থিতী বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি, মামলা হলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102