রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

মোস্তাফা আমীনসহ অহিংস গণঅভ্যুত্থান নেতৃবৃন্দের মুক্তি দাবি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৯০ Time View

বিশিষ্ট নাগরিকদের বিৃবতি॥
আ ব ম মোস্তফা আমিন দীর্ঘদিন যাবত দুর্নীতির মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য গণসংযোগ ও স্বাক্ষর সংগ্রহ করছেন। পাচার রোধ ও উদ্ধারকৃত অর্থ জনগণের কাছে সুদমুক্ত ঋণ প্রদানের লক্ষ্যে একটি জাতীয় বিনিয়োগ সংস্থা গঠনের আইনের খসড়া তৈরি করেছেন, যা গত ১৮ই আগস্ট প্রধান উপদেষ্টার কাছে প্রদান করেছেন এবং দাবী বাস্তবায়নের জন্য ২৫ নভেম্বর ২০২৪ মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। কিছু পদ্ধতিগত দুর্বলতা সত্ত্বেও তাদের এই উদ্যোগ জনগণের কল্যাণের উদ্দেশ্যে বলে আমরা মনে করি। দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত এনে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণ হিসেবে বিতরণ করা হলে তা দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক হবে বলে আমরা মনে করি। ফলে এই আন্দোলনের নেতৃবৃন্দকে ষড়যন্ত্র বা প্রতারণাকারী হিসেবে চিহ্নিত না করে বরং তাদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানাই।

বিবৃতি দাতা বিশিষ্ট নাগরিকরা হলেন—
ড. কামাল হোসেন, সভাপতি, গণফোরাম,
আবুল কাশেম ফজলুল হক, সভাপতি, বাংলা একাডেমি
অধ্যাপক আনু মুহাম্মদ, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি
মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
খালেকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)
ড. শহিদুল আলম, বিশিষ্ট আলোকচিত্রী
জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন
সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সুব্রত চৌধুরী, কার্যকরী সভাপতি, গণফোরাম
রেহনুমা আহমেদ, বিশিষ্ট লেখক ও গবেষক
আবুদল্লাহ আল কাফি রতন, পলিটব্যুরো সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
সরোয়ার ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক, দুর্নীতি বিরোধী জাতীয় কমিটি
মোসাদেক হোসেন স্বপন, সভাপতি, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন
এ এম ফয়েজ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন
কাইয়ুম রেজা চৌধুরী, সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় কমিটি
দেওয়ান সুলতান আহমদ, সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় কমিটি
পারভীন নাসের খান ভাসানী, সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় কমিটি
দীপক রায়, প্রকাশক ও রাজনৈতিক কর্মী
বাকী বিল্লাহ, লেখক ও রাজনৈতিক কর্মী
হারুন অর রশিদ খান, সভাপতি, দুর্নীতি প্রতিরোধ আন্দোলন
সেখ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন
মোহাম্মদ শামসুদ্দীন, আহ্বায়ক, নাগরিক পরিষদ
আবু তৈয়ব হাবিলদার, সভাপতি, বিপ্লবী ছাত্র—জনতা
আব্দুর রহমান, সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102