বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন ভেলারি ঝালুঝনি

Coder Boss
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক॥

ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভেলারি ঝালুঝনি বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছেবলে দাবি করেছেন। ঝালুঝনি বলেন, রাশিয়ার সঙ্গে সরাসরি উত্তর কোরিয়া ও ইরানের যোগদান এবং তাদের সামরিক সহায়তা এর প্রমাণ।

ইউক্রেনিস্কা প্রাভাদার ইউপি ১০০ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে ঝালুঝনি বলেন, উত্তর কোরিয়ার সেনারা ইতিমধ্যেই ইউক্রেনের মাটিতে প্রবেশ করেছে এবং যুদ্ধে অংশ নিচ্ছে। অন্যদিকে, ইরানের শহীদ ড্রোনগুলো কোনো ধরনের নৈতিকতা বা লজ্জা ছাড়াই বেসামরিকদের ওপর আক্রমণ চালাচ্ছে। চীনের সরবরাহ করা যুদ্ধাস্ত্রও এই সংঘাতে ব্যবহৃত হচ্ছে।

ঝালুঝনি ইউক্রেনের মিত্র দেশগুলোর দিকে অভিযোগ তুলে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের মাটিতেই চলছে এবং এটিকে এখানেই থামানো সম্ভব। কিন্তু আমাদের মিত্ররা এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে চাইছে না। তাদের এই দ্বিধা-দ্বন্দ্ব ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

ইউক্রেনের এই সাবেক সেনাপ্রধান আরও দাবি করেন, রাশিয়া এখন উত্তর কোরিয়ার সেনাদের সরাসরি ক্রুস্ক অঞ্চলে মোতায়েন করেছে। তিনি জানান, তিন মাস আগে ইউক্রেনীয় সেনারা আকস্মিক অভিযান চালিয়ে ক্রুস্কের বড় একটি এলাকা দখল করেছিল। বর্তমানে সেখানে প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা অবস্থান করছে।

ঝালুঝনি বলেন, প্রযুক্তি কিছুটা রক্ষা দিতে পারে, কিন্তু যুদ্ধ কেবল প্রযুক্তি দিয়ে জয় করা সম্ভব নয়। ইউক্রেন একা এই যুদ্ধে জয়ী হতে পারবে কিনা, তা নিশ্চিত নয়। এখনই সময় মিত্রদের কার্যকর পদক্ষেপ নেওয়ার।

ঝালুঝনির বক্তব্যে ইঙ্গিত মিলছে, এই যুদ্ধ শুধুমাত্র ইউক্রেন-রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। উত্তর কোরিয়া, ইরান, এবং চীনের সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা মিত্রদের এই অচলাবস্থা দীর্ঘমেয়াদে পৃথিবীর জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102