রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নেতাদের মুক্তি দাবি

Coder Boss
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

প্রেস বিজ্ঞপ্তি॥
কারাবন্দি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ—এর মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, কেন্দ্রীয় নেতা জালাল উদ্দীন আহমেদ ও ইঞ্জিনিয়ার নজরুল হকের মুক্তি দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবার কল্যাণ পরিষদের আহ্বায়ক হারুনূর রশিদ। ১৭ নভেম্বর (রোববার) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাটের বিনা সুদে ঋণ প্রদানের দাবিতে কর্মসূচি পালনকালে রাজারহাট থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে হারুনূর রশিদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সারাদেশের আপামর মানুষের ন্যায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশও সক্রিয় অংশগ্রহণ করেছিল। ছাত্র—জনতার বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের সময়ে পুলিশ সাধারণ মানুষের বাক—স্বাধীনতার পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে অবিলম্বে তাদের মুক্ত করে দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102