বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভালুকায় ঢলে সড়ক ভেঙে ভোগান্তিতে দশ গ্রামের মানুষ

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ Time View

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর-হাজির বাজার সড়কের লাউতি খালের সুইস গেইট সংলগ্ন এলাকায় প্রায় ১০০ ফুট পাকা রাস্তা ঢলের পানির চাপে ভেঙে বিলিন হয়ে যাওয়ায় গত এক বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ছে দশ গ্রামের মানুষ। দীর্ঘদিন অতিবাহিত হলেও রাস্তাটি মেরামতের কোন কার্যকরি উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, গত ২০২৩ সালের ৫ ও ৬ অক্টোবরের প্রবল বর্ষণে উজানের পানি নেমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হলে নয়নপুর-হাজিরবাজার সড়কের লাউতি খালের ওই অংশটি প্রায় ১০০ ফুট পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে নয়নপুর হতে হাজির বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত তিন কিলোমিটার পথ যেতে হচ্ছে বিকল্প পথে ১০ কিলোমিটার ঘুরে। এতে এলাকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে কৃষকদের ভোগান্তি ও যাতায়াতে তিনগুণ পরিবহন ভাড়া পরিশোধ করতে হচ্ছে। গ্রামগুলোর স্থানীয় গার্মেন্টস শ্রমিক, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি দ্রুত সংস্কার করে যোগাযোগ পূনঃস্থাপনের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ এক বছরেও কোনো অগ্রগতি দেখা যায়নি। পানি নেমে যাওয়ার পর স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে ডাইবেশন কেটে সরু পথ তৈরি করে চলাচল করছে। ভুক্তভোগী স্থানীয়দের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন রাস্তাটি সংস্কারে দ্রুত কার্যকরি পদক্ষেপ নেয়।
উল্লেখ, একই স্থানে আরও দুইবার ভেঙেছে রাস্তাটি বাঙন রোধে স্লুইস গেইটের স্থলে অধিক পানি প্রবাহের জন্য একটি ব্রীজ নির্মাণের দাবীও করেন এলাকাবাসী। ভালুকা উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, উপজেলা পরিষদের অর্থায়ানে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102