বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ আব্দুল্লাহ’র দাফন সম্পন্ন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ Time View

বেনাপোল (যশোর) প্রতিনিধি॥
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আব্দুল্লাহকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে তাঁর চতুর্থ জানাজা নামায অনুষ্ঠিত হয়, এরপর বড়আঁচড়া গ্রামে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল্লাহ।

জানাজার আগে আব্দুল্লাহকে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. রাজিব হাসান। এর আগে, ছাত্র-জনতার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যান আবদুল্লাহ।

মেধাবী ছাত্র আব্দুল্লাহ যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বাবের ছেলে। তিনি রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102