বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২৫ Time View

মজিবুর রহমান , সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ওয়াদুদ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে ভাঙ্গা টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ওয়াদুদ মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের কাসেম বেপারী হত্যা মামলার প্রধান আসামি।

এ ছাড়াও তার নামে আরো ১৫টি মামলা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি ঢাকা থেকে গোন্ডেন লাইন বাসে করে ফরিদপুর আসতেছে। পরে রাত দেড় টার দিকে ভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় ভাঙ্গা টোলপ্লাজায় ওই বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরো বলেন, মঙ্গলবার সকালে কাসেম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওয়াদুদ মাতুব্বরকে আদালতে পাঠানো হয়েছে। কাসেম বেপারী হত্যাকান্ডে রহস্য উৎঘাটনের জন্য তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

গত ১৪ অক্টোবর বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ি মেলার মধ্যে সাথে থাকা তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাসেম বেপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কয়েকজন তরুণ।

এ হত্যা মামলায় প্রধান আসামি করা হয় ওয়াদুদ মাতুব্বরকে। এ ছাড়া ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, মোঃ ওয়াদুদ মাতুব্বর পরপর দুইবার জনগণের ভোটে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102