বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ধামরাই বাজারে নবগঠিত বণিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক॥
ধামরাই বাজার বণিক সমিতির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বনিক সমিতির আয়োজন ধামরাই বাজার মুক্তিযোদ্ধা ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বণিক সমিতির আহবায়ক কমিটির সভাপতি আদম আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন, ধামরাই বাজার আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক মীর আকিব আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউল হাসান পলাশ।

দেওয়ান নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, ধামরাই বাজার বণিক সমিতির আহবায়ক কমিটি ও ব্যবসায়ীদের কাছে আমার আহ্বান থাকবে অতি দ্রুত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। বাজারের সকল ব্যবসায়ী কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে বাজার কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে খেয়াল রাখবেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে যেন কোন বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে সকলেই নজর রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও বণিক সমিতির সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102