বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আনোয়ার আলদীন

Coder Boss
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩০ Time View

অনলাইন ডেস্ক॥
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আনোয়ার আলদীন।বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) তিনি দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার ও সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করে আসছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‌বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, অনুযায়ী ৩ বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।

সদস্য হিসেবে রয়েছেন ১২ জন। তারা হলেন-
১. যুগ্মসচিব (প্রেস), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা।
২. অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৩. জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৪. প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৫. ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাসস (পদাধিকার বলে)।
৬. পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।
৭. ফকরুল আলম কাঞ্চন, চিফ নিউজ এডিটর, এনটিভি।
৮. নূরে আলম মাসুদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভলপার লিড, ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিং, ঢাকা।
৯. মোকারম হোসাইন, সম্পাদক, ডেইলি নিউ নেশন, ঢাকা।
১০. আলমগীর মহিউদ্দীন, সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত, ঢাকা।
১১. শিরিন ভরসা, সম্পাদক, দৈনিক যুগের আলো, রংপুর।
১২. ফজলুল হক, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102