বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় ব্যবসায়ী দম্পত্তির সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০৩ Time View

সালাহউদ্দিন আহমেদ, গাজীপুর প্রতিনিধি॥
গাজীপুর কোনাবাড়ীর বাসিন্দা ব্যবসায়ী যুবরাজ সিকদার ও তার স্ত্রী তাহমিনা আক্তার শান্তা’কে নিয়ে এসো বিএনপি করি নামক কথিত একটি ফেসবুক পেজ থেকে অশ্লীল ও মানহানিকর মিথ্যা তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় কোনাবাড়ীর আভিকো টাওয়ারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী দম্পতি বলেন , আমরা দীর্ঘদিন যাবত কোনাবাড়ীতে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি , এটা অনেকের চোখে সহ্য হচ্ছেনা তাই আমাদেরকে সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের নামে মিথ্যা ,ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্টে করে।

তারা আরো বলেন, আমরা কখনো কারো কোন ক্ষতি করিনি কারো সাথে আমাদের শত্রুতাও নেই। আমরা ভালো থাকি এটা হয়তো কেউ চায় না, তাই আমাদেরকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই নেককারজনক নিন্দনীয় কাজটি করে।

যুবরাজ শিকদারের স্ত্রী তাহমিনা আক্তার শান্তা বলেন, আমার সম্পর্কে ফেসবুক পোস্টে এত বাজে কমেন্ট করা হয়েছে যা আমি মুখে বলতেও পারি না, একজন মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে একটা নারী সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে।

আমরা এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, এবং আমরা আশা করি প্রশাসন এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আমাদেরকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102