সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

প্রধান উপদেষ্টার নাম ব্যবহার করে প্রতারণা, ছাত্র সমাজের আহ্বায়ক গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১০ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও উচ্চ পদস্থ ব্যক্তিদের নাম এবং ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাকিরুল ইসলাম লালমনিরহাট জেলা ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক এবং জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গতকাল রাতেই লালমনিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার জাকিরুলকে থানায় জমা দেয়ার পর পরই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102