রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ সন্তান সামলে নির্ঘুম রাতের লড়াই: ৪৬তম বিসিএসে বাজিমাত উর্মির, মৎস্য ক্যাডারে ৪র্থ

দেশের ৬ সরকারি মেডিকেল কলেজের নাম বদলে গেল

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ Time View

বিশেষ প্রতিনিধি ॥
দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

যে ৬টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো- শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।

এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে জামালপুর মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হক ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102