বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

৩৫ না দিয়ে ৩২ এর অধ্যাদেশ জারি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৯ Time View

প্রেস বিজ্ঞপ্তি…

-মুজাম্মেল মিয়াজী, মুখপাত্র, বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ

দীর্ঘ ১২ বছর থেকে বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ সহ ৪ দফা নিয়ে আন্দোলন করে আসছে । বিগত শেখ হাসিনা সরকারের সময় এই আন্দোলন করতে গিয়ে অনেক হামলা মামলার স্বীকার হয়েছে ৩৫ আন্দোলনকারীরা । এক পর্যায়ে শেখে হাসিনা ৩২ করে দিয়ে এই আন্দোলন থামানোর চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ তাহা তখনই প্রত্যাখ্যান করেছিল । এই সরকারও সেই পথে হেঁটেছে । বিষয়টি খুবই দুঃখজনক এবং গভীর চিন্তার বিষয় ।

বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি পেয়েছে ।

★ যখন গড় আয়ু ছিল ৫৭ তখন চাকরিতে আবেদনের বয়সসীমা করা হয়েছিল ২৭ ।
★ যখন গড় আয়ু ছিল ৬০ তখন চাকরিতে আবেদনের বয়সসীমা করা হয়েছিল ৩০ ।
★ বর্তমান গড় আয়ু ৭২+ সেইখানে আবেদনের বয়সসীমা করা দরকার ছিল ৪০+ ।

আমরা চেয়েছিলাম মাত্র ন্যূনতম ৩৫ । তারপরেও এমন অযৌক্তিক সিদ্ধান্ত । যাহা মেনে নেওয়া সম্ভব নয় ।

★ বিশ্বের ইউরোপ আমরিকা সহ ১৫৭ টি দেশে উন্নয়নশীল ও উন্নত দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫,৪০,৪৫,৫৫,৫৯ এবং অনেক দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা-ই নেই। মানে উন্মুক্ত ।
তাই উন্নত রাষ্ট্রের দিক যেতে হবে অবশ্যই আবেদনের বয়সসীমা ৩৫/৪০/৫০ কিংবা উন্মুক্ত করে দেওয়া ।

★ অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে গিয়ে যখন দেশে এসে রাষ্ট্রের সেবা দিতে চায় তখন দেখে তার বয়স হয়ে যায় ৩২/৩৩ কিন্তু বাংলাদেশেতো এই বয়সের পর আবেদনই করা যাবেনা । তাই তারা বিদেশে থেকে যায় । আর রাষ্ট্র বঞ্চিত হয় মেধাবীদের সেবা থেকে । তাই মেধাবীদের পক্ষ হতে দেশ সেবা নিতে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করা জরুরী ।

★ ২০০৪-২০১৮ সাল পর্যন্ত সেশনজটে অনেকেই ৭/৬/৫ বছর আবেদনের বয়সসীমা হারিয়েছিল । এর দায়ভার কার ? অবশ্যই রাষ্ট্রের । তাই রাষ্ট্রের দায়িত্বশীলদের উচিত সঠিক জাস্টিস করে চাকরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫ করা ।

যেইখানে শেখ হাসিনার আমলেই আমরা ৩২ কে প্রত্যাখ্যাণ করেছিলান সেইখানে ৩ বছর পর আমরা এখন ৩২ মেনে নিব এটা কি করে সম্ভব । এটা সম্ভব নয় ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে । এই আন্দোলনের আমি মুজাম্মেল মিয়াজী একজন কেন্দ্রীয় সংগঠক । শেখ হাসিনার পতনে ৩৫ আন্দোলনের অনেক প্রত্যাশীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহন করেছিল এবং শেখ হাসিনারও পতন হয়েছে । এই সরকার জনগনের বিপ্লবী সরকার । তাই ছাত্র জনতার যে কোন যৌক্তিক দাবি সরকারকেই মেনে নিতেই হবে ।

দীর্ঘ দিনে ৩৫ আন্দোলনে শেখ হাসিনার মত এই সরকার ৩২ দিয়ে থামিয়ে দিবে যাহা একবারি সম্ভব নয় ।

মেধাবীদের রক্ষা করতে হলে বয়সের শীকল ভেঙে দিতে হবে । আর এইজন্যই চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ সহ শর্ত সাপেক্ষ্যে উন্মুক্ত করতে হবে ।

বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ ৩২ এর অধ্যাদেশকে প্রত্যাখ্যান করছে এবং দ্রুত ন্যূনতম ৩৫ দিয়ে প্রজ্ঞাপন দেওয়ার আবেদন জানাচ্ছে ।

আর নতুবা কিছুতেই এই যৌক্তিক আন্দোলন থামানো সম্ভব নয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102