বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

দোহারে বিয়ে বাড়িতে ডাকাতি প্রায় ২৫ লাখ টাকার জিনিস লুট

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১২ Time View

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার দোহারে একটি বিয়ে বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহষ্পতিবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া নুরপুর এলাকায় কুদ্দুস খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে বাড়ির মালিকের দাবি।

ভুক্তভোগী জুয়েল খান জানান, রাত তিনটার দিকে টিন কাঠের ঘরের দরজা ভেঙ্গে ৮/১০ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তাঁর বোনের বিয়ের দাওয়াতে আসা আত্মীয় স্বজনদের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা নিয়ে যায়। যাবার সময় ডাকাতরা সবাইকে হত্যার হুমকি ও ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।

জুয়েল খানের মা কমলা বেগম বলেন, আমার মেয়ের বিয়ে হয়েছে দু’দিন আগে। তাঁর শশুর বাড়িতে দেয়ার জন্য ফার্নিচার উপহারের ৩লাখ টাকা ও স্বর্ণ গহনা সব কিছু নিয়ে গেছে। ডাকাতেরা বাড়িতে আসা স্বজনদেরও সব কেড়ে নিয়েছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102