বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

দোহারে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১৮ জেলের কারাদন্ড

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১৫ Time View

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৮ জন জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ অক্টোবার) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে দোহারের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগ রয়েছে।

নৌ পুলিশ সূত্র জানায়, উপজেলার মুকুসদপুর, নারিশা, মেঘুলা বাজার ও মৈনট ঘাট সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নদীতে কারেন্ট জাল ব্যবহার করে জেলেদের ইলিশ শিকার করতে দেখা যায়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১৮ জন জেলেকে আটক করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। পদ্মা নদীর বিভিন্ন পয়েণ্ট হতে তাঁদেরকে আটক করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে মা ইলিশ নিধন আইনে আটককৃতদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে ১৯ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

এসময় জব্দ হওয়া বিপুল পরিমাণে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশের একটি দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102