বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঢাকার ধামরাইয়ে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১৪ Time View

সাভার-ধামরাই (ঢাকা) সংবাদদাতা ॥

ধামরাইয়ে একটি মাইক্রোবাসে গ্যাস সরবরাহের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৫০)। তিনি গ্যাস গ্রহণকারী মাইক্রোবাসের চালক ও মালিক। তার বাড়ি উপজেলার ধাইরা গ্রামে। তাৎক্ষণিক ভাবে আহত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফারুক হোসেন সিএনজি গ্যাস নেওয়ার জন্য ধামরাই ফিলিং স্টেশনে আসেন। গাড়ির গ্যাস সিলিন্ডারে নজেল ঢোকানোর কিছুক্ষণ পরেই বিকট আওয়াজ করে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফারুক। তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় আশপাশের বেশ কয়েকটি গাড়িরও ক্ষয়ক্ষতি হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ফারুক হোসেন নামে একজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102