বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সালথায় মধ্য রাতে ছাগলের খামারে আগুন দিলো দূর্বৃত্তরা, ১৭ ছাগলসহ খামার পুড়ে ছাই

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১৬ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁন্দাখোলা গ্রামে এক ছাগলের খামারে গভীর রাতে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা এতে ১৭ ছাগলসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার (১৪ অক্টোম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। খামারের মালিক চান্দাখোলা গ্রামের বাসিন্দা রিপন মোল্লা বলেন, প্রতিদিনের মতো সন্ধ্যারাতে ছাগলের খাবার,পানি দিয়ে দরজা বন্ধ করে তালা মেরে দেয়া হয় । খামারের পাশেই আমার বসতঘর গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত দেড়টার দিকে ছাগলগুলোর বিকট চিৎকার চেচামেচি শুনে ঘুম ভেঙে যায়, উঠে দেখি আমার খামারটি আগুনে জ্বলছে।

কোন একটা ছাগল বের করার মতো পরিস্থিতি ছিলো না। চোখের সামনে আমার ১৭টি ছাগল ও খামারটি পুড়ে গেল।রিপন অভিযোগ করে বলেন, আমার প্রতিবেশী কিছু লোক শত্রুতা করে পেট্রল ছিটিয়ে পরে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে।তার নমুনা ও পাওয়া গেছে।সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক,শুনে ঘটনাস্থলে গিয়েছি। খামারের মালিকের অভিযোগের বিষয়টি যাতে সঠিক তদন্ত হয়, প্রকৃতি অপরাধীরা শাস্তীর আওতায় আসে সে বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ কে সুপারিস করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102