রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

বিএনপিতে কোনো মাস্তানের জায়গা নেই: তমিজ উদ্দিন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১৪ Time View

উপজেলা প্রতিনিধি, সাভার ও ধামরাই (ঢাকা) ॥
বিএনপিতে কোনো মাস্তানি চলবে না, এই দলে মাস্তানের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন।রোববার (১৫ সেপ্টেম্বর) উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এই মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সরাসরি নির্দেশ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি বা জমি দখল করতে যায় তাহলে তাদের প্রতিহত করতে হবে। দেশের প্রচলিত আইনে তাদের সুরাহা করা হবে। বিএনপিতে কোন মাস্তানি চলবে না এই দলে মাস্তানের কোন জায়গা নাই। দীর্ঘদিন আমাদের বিএনপির নেতাকর্মীরা সদ্য বিদায়ী স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমাদের এখন সুযোগ হয়েছে কথা বলার, আমাদের সুযোগ হয়েছে এ দেশের নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার।

তিনি আরো বলেন, আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা এতো মানুষ এখানে উপস্থিত হয়েছেন এর মানে মানুষ বিএনপিকে ভালোবাসে। আর এই ভালোবাসা ধরে রাখতে বর্তমান পরিস্থিতিতে জনগনের পাশে বন্ধু হয়ে কাজ করতে হবে আমাদের।

এখনো বিভিন্ন স্থানে ষড়যন্ত্র চলছে। মাজার ভাঙ্গা ও শিল্প কারখানা বন্ধের মাধ্যমে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র চালাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা যারা এ দেশটাকে ধংস করে গিয়েছে। তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রের হাতকে ভেঙ্গে দেবো।

উক্ত কর্মী সভায় ধামরাইয়ের যাদবপুর, কুশুরা ও বাইশাকান্দা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারখানেক নেতা কর্মী যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102