বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নবাবগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

Coder Boss
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২১২ Time View

নিজস্ব প্রতিবেদক॥

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম ‘নবাবগঞ্জ চৌরাস্তা এলাকায়। এই স্থানে দীর্ঘদিন ধরে সড়কের দুইপাশে দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালানা করে আসছিল ভাসমান ব্যবসায়ীরা।

একদিকে যেমন যানজট, অন্যদিকে পায়ে হেঁটে চলাচল ও গাড়ি চলাচলে ছিল ব্যাপক ভোগান্তি আর দুর্ভোগ। মাঝে মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করলেও কিছুদিন যাওয়ার পর সেই আগের রূপ ধারণ করে। সড়কের দুইপাশে ফুটপাত দখলে রেখে ব্যবসা করতেন বেশিরভাগ ফল ব্যবসায়ীরা।

অবশেষে সোমবার (৭ অক্টোবর)দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পচিালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। এসময় তিনি নবাবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা হয়ে পোস্ট অফিস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দখলে থাকা ভাসমান দোকান উচ্ছেদ করে দখলমুক্ত করেন। কোন দ-াদেশ না দিলেও প্রাথমিকভাবে ভাসমান ব্যবসায়ীদের প্রথমবারের মত সতর্ক করেন নির্বাহী কর্মকর্তা। এসময় সহকারী কমিশনার(ভূমি) আসিফ রহমান উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে এই প্রতিবেদককে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, যানজট নিরসনের জন্য এবং মানুষের চলাচলে ভোগান্তি কমাতেই এই অভিযান। চলাচল বিঘœ করে সড়কের পাড় দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। প্রথমদিন তাদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্র্তীতে কেউ ফুটপাত দখল করে ভাসমান ব্যবসা শুরু করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102