বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

 ভেদরগঞ্জ মন্দিরে পাহারারতদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৫ Time View

মো. নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি ॥

বুধবার (২ অক্টোবর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক আয়শা আক্তার এ আদেশ দেন।এর আগে বিএনপি কর্মী মেহেদী হাসান ৪৬ জনকে আসামি করে মামলা করলে বুধবার ওই মামলায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সকালে বিএনপি কর্মী মেহেদী হাসানসহ ভেদরগঞ্জ পৌরসভার গৈডা দাস বাড়ি মন্দিরে পাহারারত বিএনপি নেতাকর্মীদের ওপর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জব্বার রাড়ীর নেতৃত্বে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন চাইলে ইয়াছিন মৃধা, হক সরদার, নাছির সরদার, ইব্রাহিম শিকদার, বাবুল হাওলাদার, মাহাবুব, আবু বক্কর সরদার, আশিক হাওলাদার, হারুন বেপারী, শাহাদাত রাড়ী, তাহের হাওলাদার, আবুল মাদবর, ফারুক সরদার, রুবেল মীর, জুয়েল মৃধা, শাকিল বেপারী, রনি ভূইয়া, মেহেদী সরদার, মুজাহিদ মাঝি, শাহআলম হাওলাদার, অশ্রু হাওলাদার, সায়েদুর রহমান, আশিক, সুজন মুন্সি, ইপু তালুকদার, শহিদ হাওলাদার, জসিম চৌকিদার, আ. রব মৃধা, রুহুল মৃধা, মোসলেম উদ্দিন চৌকিদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সকালে বিএনপি কর্মী মেহেদী হাসানসহ ভেদরগঞ্জ পৌরসভার গৈডা দাস বাড়ি মন্দিরে পাহারারতদের ওপর আওয়ামী লীগ নেতা জব্বার রাড়ীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়বাংলা ধ্বনি দিয়ে মন্দির ভেঙে ফেলার হুমকি দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানালে আওয়ামী লীগ নেতা আবুল মাদবর, নুরে আলম, শামিম চোকদার, শাহ আলম হাওলাদারসহ ৪৬ জন হামলা চালায়। এ সময় হামলাকারীরা আট লাখ টাকার চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় ও বিএনপি নেতাকর্মীদের কুপিয়ে জখম করে। পরে গত ২২ সেপ্টেম্বর মেহেদী হাসান বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102