রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

শরীয়তপুরে বিজয় টিভির সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

মো. নাসির খান শরীয়তপুর প্রতিনিধি  ॥

শরীয়তপুরে বিজয় টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মাহামুদুল হক মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

(২২ সেপ্টেম্বর) রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে অংশ নেয় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা জানান, গত শুক্রবার রাতে বিজয় টিভির সাংবাদিক মাহামুদুল হক মামুনের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে একদল চাঁদাবাজ।তাদের চাঁদা না দেয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে গুরুতর আহত হয় মামুন।পরে তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠায় কর্তব্যরত চিকিৎসক।বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় ৮ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।মানববন্ধনে দোষীদের আইনের আওতায় আনতে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দেয় সাংবাদিক নেতারা। অন্যথায় কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানায় তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102