সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

“নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি, ফার্মেসি মালিকসহ দুইজনের জেল জরিমানা “

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাট জেলা শহরের সেনা মৈত্রী বাজারে নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে বিকাশ ফার্মেসি মালিক প্রদ্বীপ চন্দ্র রায় (৪৮) ও সেবনকারী জাহিদুল ইসলাম (৩০) নামে দুইজনের অর্থদণ্ড ও প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শাফায়েত আক্তার নূর ও মো. সাজ্জাদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দুজনের এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আসামি বিকাশ ফার্মেসির মালিক প্রদীপ চন্দ্র রায় খোর্দ্দসাপ্টানা এলাকার মৃত হরেন চন্দ্র রায়ের ছেলে ও সেবনকারী জাহিদুল ইসলাম হাড়িভাঙ্গা এলাকার মোঃ জয়নালের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক নাজির উল্লাহ জানান, জেলা শহরের সেনামৈত্রী রাজারে বিকাশ ফার্মেসির মালিক প্রদীপ চন্দ্র রায় দীর্ঘদিন থেকে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে।এমন একটি অভিযোগ আমাদের অধিদপ্তরে আসলে আমরা সেখানে সোর্স নিয়োগ করি।সেই সোর্সের তথ্য মতে আজ সোমবার বিকেলে তার নেতৃত্বে এসআই আল আমিন হোসেন, এএসআই টিএম নাসির উদ্দিন, সিপাহী সেলিম ও সাহিদসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সেই ফার্মেসিতে অভিযান চালানো হয়।এ সময় ফার্মেসিতে নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট কিনতে আসা জাহিদুল ইসলাম নামে এক মাদক সেবনকারীকে এক পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।পরে বিকাশ ফার্মেসিতে অভিযান চালিয়ে আরো ৪ পিচ ট্যাবলেট উদ্ধার এবং ফার্মেসি মালিক প্রদীপ চন্দ্র রায় কে গ্রেফতার করা হয়।

পরে মাদক ব্যাবসায়ী ও সেবনকারী দুইজনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।ভ্রাম্যমান আদালতে তারা দুজন তাদের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম শাফায়েত আক্তার নূর ও মো. সাজ্জাদ হোসেন ফার্মেসি মালিক প্রদীপ চন্দ্র রায় কে এক লক্ষ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সেবনকারী জাহিদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

রায় ঘোষনার পর সন্ধ্যার দিকে সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ী ফার্মেসি মালিক প্রদীপ চন্দ্র রায় ও সেবনকারী জাহিদুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102