রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা

ফরিদপুর সদরে মিথ্যা হত্যা মামলা দায়ের, করার কারনে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ করেছে এলাকাবাসী

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৭ Time View

মো.সামাদ খান.ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের পঞ্চাশোর্ধ মো. হিরু শেখের মৃত্যুর প্রায় তিন বছর ০৯ মাস পর আদালতে দায়ের করা মামলায় ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয়েছে দাবী করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।প্রতিবাদে (১২/৯/২০২৪) বৃহস্পতিবার সকালে ফরিদপুর নদী বন্দর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে এ মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিহিত করে প্রত্যাহারের দাবী জানানো হয়। তারা দাবী করেন, বর্তমান চেয়ারম্যানের জনপ্রিয়তায় ইর্ষন্বিত হয়ে প্রতিপক্ষের ইন্দনে মামলাটি দায়ের করা হয়েছে, এতে ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে ঠিকমতো সময় দিতে না পারায় কার্যক্রম ব্যহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছে ইউনিয়নবাসী। তাই এ মামলা থেকে চেয়ারম্যানকে অব্যহতি দেয়ার দাবী জানান মানববন্ধনকারীরা।এসময় তারা আরো অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি যারা বালু চুরির সাথে জড়িত, তাদের অনৈতিক কাজে বাঁধা দেয়ায় মামলার বাদীকে ইন্ধন দিয়ে মামলা করানো হয়েছে।এমনকি একাধিক ফেক আইডি খুলে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে হলে দাবী করেন তারা।বেলা ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ অংশ নেন।উল্লেখ্য, ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. হিরু শেখ, ২০২০ সালের ০৯ নভেন্বর মৃত্যু বরন করেন।এর প্রায় তিন বছর ০৯ মাস পর গত ৩১ আগষ্ট ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন তার পুত্র শেখ রুমন। ওই মামলায় ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ও তার আরো চার ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102